২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ৯:০৪ সকাল

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল। বাংলাদেশের এ বিজয়ে ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি)।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ক্রিকেট দল বাকি ম্যাচগুলো জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন