২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বিশ্ব মৃত্তিকা দিবস আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ১২:০২ দুপুর

‘মাটি: খাদ্যের সূচনা যেখানে’ প্রতিপাদ্যে আজ ৫ ডিসেম্বর (সোমবার) পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। 

উদ্ভিদের জন্ম বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতিবছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ সোমবার সকালে খামারবাড়ি কেআইবি মিলনায়তনে একটি সেমিনার, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন