২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ট্রেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ১২:৩৪ দুপুর

ট্রেনের সিডিউল বিপর্যয়, একই অঞ্চলের একাধিক ট্রেনের একইদিনে ছুটিসহ একাধিক সমস্যা সমাধানে নতুন সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। অসময়ে ট্রেন চলাচলে যে আয় কম হয়, নতুন সময়সূচির মাধ্যমে আয় বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। ২০২৩ সালের শুরুতে আসছে রেলের নতুন সময়সূচি।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী গতকাল রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামী বছর ২০২৩ সালে রেলের নতুন সময়সূচি আসবে। যার জন্য আমরা কাজ করছি। হয়তো জানুয়ারির ১ তারিখ থেকে এ নতুন সূচিতে ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসের মধ্যেই এটার কাজ শেষ হবে।

গণমাধ্যমকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রেলের ২০২৩ সালের সময়সূচি নিয়ে কাজ চলছে। নতুন সময়সূচিতে কিভাবে আয় বাড়ানো যায় সে বিষয়টি দেখা হবে। একইসঙ্গে গভীররাতের বদলে দ্রুত ঘরে ফিরতে পারে সেটা নজরে রাখা হবে। আবার একই অঞ্চলের ২-৩ টা ট্রেন একইদিনে বন্ধ থাকে, সেটা যেন না হয় সেটাও খেয়াল রাখা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, রেলের আয় বাড়ানোর বিষয়টি মাথায় রেখে নতুন সূচি নির্ধারণ করা হবে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন