২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আবার পিছিয়েছে নগর আওয়ামী লীগের সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ৫:৩৯ সন্ধ্যা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর হচ্ছে না। নগরের ওয়ার্ড ও থানা সম্মেলনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সম্মেলনের বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। ওয়ার্ড ও থানা সম্মেলনের পর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সম্মেলনে নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় একাধিকবার নির্ধারণ করে দেওয়া হলেও তা আর হয়নি। গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে নগরের ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের বৈঠকে ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় নির্ধারিত হলেও পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের কারণে তা স্থগিত হয়ে গেছে।

গত ৯ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথসভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভার কারণে ৪ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে। এসময় ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন তিনি।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন