চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ মো. নুরুল আলমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ডিসেম্বর (সোমবার) বিকেলে বোয়ালখালী পৌরসভা কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, শেখ আরিফ উদ্দীন জুয়েল, মো. পারভেজ, মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন নিলু ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইরফানুল করিম তাহেরী।
গত দুই সপ্তাহ ধরে প্রবীণ রাজনীতিবিদ মো.নুরুল আলম শারীরিক অসুস্থায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ৫:৫৭ সন্ধ্যা