২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আনোয়ারায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ । ৬:১১ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়েএক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালু মহলের বদরুজ্জামানের পুত্র জাহেদুল হককে ৫০ হাজার টাকা ও লাইন্সেস বিহীন গাড়ি চালানোর দায়ে আবুল কাশেমের পুত্র মোহাম্মদ রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত রোববার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার শঙ্খনদীতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন। এসময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন জানান, বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় লাইন্সেস বিহীন গাড়ি চালানোর দায়ে এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন