২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পেলের প্রতি ব্রাজিলের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ১০:৫৫ সকাল

হার, দুশ্চিন্তা ও চোটের মধ্যেও একটি দল এভাবে ফিরতে পারে! ব্রাজিলই পারে। যেদিন তাদের পায়ে ছন্দ ফেরে সেদিন সবুজ ক্যানভাসে ফুটবল হয়ে উঠে শিল্পীর তুলিতে আঁকা ছবি। মাঠে তৈরি হয় এক অপূর্ব মোহিনী মায়া। তখন সব অশুভকে বিদায় করে ব্রাজিল আবার হলুদের উৎসবে রং ছড়ায়।

প্রতিপক্ষের জালে তারা ট্রেনিং মাঠের মতো ‘গোল প্রাকটিস’ করে। তখন আর কিছু পাওয়ার থাকে না দক্ষিণ কোরিয়ার, তাদের ৪-১ গোলে উড়িয়ে সেলেসাওরা পৌঁছে গেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

ম্যাচের শেষ বাঁশির পর আনন্দও সেভাবে উদযাপন করেনি ব্রাজিল দল। সাইড বেঞ্চে থাকা নেইমার দৌড়ে যান মাঠে। পেলের ছবি দিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েন সবাই।

ব্রাজিলের তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফুটবলার পেলে বেশ অসুস্থ। কিংবদন্তি অগ্রজের সুস্থতা কামনা করছেন নেইমাররা। ব্রাজিলের কোচ তিতে গত ২ সংবাদ সম্মেলনেই পেলের পাশে তাঁর দল রয়েছে বলে জানিয়েছেন। সেটারই বহিঃপ্রকাশ করেছে নেইমাররা।

পেলের অবস্থা মাঝে খুব সংকটাপন্ন ছিল এমন খবর পাওয়া গিয়েছিল। পরে অবশ্য তাঁর পরিবার জানিয়েছে, হাসপাতালে থাকলেও জীবন সংকটাপন্ন অবস্থায় নেই এই কিংবদন্তি। পেলে অসুস্থ অবস্থায় টিভিতে ব্রাজিলের খেলা দেখার কথা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন