২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ২:৪৬ দুপুর

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ শশুড় বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডীর ৭নাম্বার ওয়ার্ডের চরখিজিরপুর মোবারক আলী বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত রুমা আকতার ওই এলাকার প্রবাসী আবু তৈয়বের স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন বছর আগে একই এলাকার আবদুল লতিফ সওদাগর বাড়ির নুরুল আলমের মেয়ে রুমা আকতারের সাথে আবু তৈয়বের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী মোহাম্মদ রায়হান নামের এক সন্তান রয়েছে। বিয়ের পর আবু তৈয়ব ওমানে পাড়ি জমান। ঘরে আবু তৈয়বের মা ও স্কুল পড়ুয়া দুই বোনের সাথে থাকতেন রুমা।

রুমার ভাই মো.ফারুক জানান, বিয়ের পর থেকে আবু তৈয়ব বিদেশে অবস্থান করছে। ফোনেও রুমার সাথে কথা বলতো না। এমনকি ছেলের জন্মের পরও সে দেশে আসেনি।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে রুমার কক্ষে তার ননদ রুমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলো। এসময় রুমা স্বামীর সাথে কথা বলবে বলে ডাইনিং রুমে চলে যান। ভোরে রুমার ছেলে মাকে খুঁজতে থাকে। এসময় ডাইনিং রুমে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন