২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৬ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে বাসের ধাক্কায় টমটম চালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ৪:০৬ বিকাল

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ব্যাটারিচালিত টমটমকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মোহাম্মদ শরীফ (১৮) নামের চালক নিহত হয়। এঘটনায় প্রিয়তাপ নামের টমটমের যাত্রী গুরুত্ব আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানার যাত্রীবাহী (চয়েস) গাড়ির ধাক্কায় বাংলাবাজার এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডয়ের বাংলাবাজার এলাকার মো: আজমীরের ছেলে। আহত প্রিয়তপ একই এলাকার বেলালের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা মো. শরীফ ও প্রিয়তপকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন এবং প্রিয়তপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরণ করেন।

মো. মামুন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বসুন্ধরা ও মডার্ণ সিনটেক্স লিমিটেডের যাত্রীবাহী গাড়িগুলো এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। এ গাড়িগুলোর বেপরোয়া গতির কারনে স্থানীয় সাধারণ মানুষের জীবন নিরাপত্তা হুমকিতে রয়েছে। এভাবে চলতে থাকলে সড়কে প্রাণ ঝরতেই থাকবে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আশফিয়া ইয়াছিন বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। প্রিয়তপ নামে এক শিশুকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন