বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ খ্যাত এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছসহ জীববৈচিত্র রক্ষায় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে রাউজান উপজেলা প্রশাসন। গত সোমবার (৫ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর আজিমের ঘাট হতে শুরু করে হালদা নদীর শেষ প্রান্ত কালুরঘাট পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং আইডিএফ’র এভিসিএফ (মৎস্য) মো. ফয়েজ রাব্বানী, আইডিএফ স্বেচ্ছাসেবক মো. রায়হান ও মো. আলম। অভিযানে সহায়তা করেন আনসার সদস্য ও আইডিএফ’র স্বেচ্ছাসেবীগণ। অভিযানে নদীর কচুখাইন এলাকা থেকে ১ হাজার মিটার জাল জব্দ ও মাছ ধরার নৌকা আটক এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ৪:১৭ বিকাল