২৪ ঘন্টা নিউজ
বুধবার ৭ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ । ১০:৪৭ সকাল

কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্যায় ঘনিয়ে আসছে দ্রুত। দ্বিতীয় রাউন্ড শেষে নির্ধারিত হয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। ৩২ দল থেকে টুর্নামেন্টে টিকে রয়েছে মাত্র ৮ দল। শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো।

প্রথম দিনই নামছে টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওইদিন রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। শনিবারের প্রথম ম্যাচে লড়বে স্পেনকে বিদায় করে দেয়া মরক্কো ও ও সুইসদের বিদায় জানানো পর্তুগাল। ওইদিন রাত ১টায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মোকাবিলা করবে উড়ন্ত ইংল্যান্ডকে।

দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কার খেলা কখন, কে কার মুখোমুখি-

৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল-ক্রোয়েশিয়া), রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম

৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস-আর্জেন্টিনা) রাত ১টা, লুসাইল স্টেডিয়াম

১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল-মরক্কো) রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম

১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স-ইংল্যান্ড) রাত ১টা, আল বাইত স্টেডিয়াম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন