কক্সবাজারের পেকুয়ায় মিষ্টির প্যাকেটে গাঁজা পরিবহনের সময় মো. আব্দু শুক্কুর (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত বুধবার বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের সালাউদ্দিন ব্রীজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মোঃ আব্দু শুক্কুর চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাজা নিয়ে পাচারকারী শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। অভিনব নানা পন্থায় সে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলো। গাঁজা উদ্ধারের ঘটনার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ । ৬:৫২ সন্ধ্যা