২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

অনলাইন জুয়ায় হাজার কোটি টাকা পাচার, গ্রেফতার ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ । ৮:০৩ রাত

অনলাইনে জুয়া খেলে হুন্ডির মাধ্যমে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ৯ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বুধবার গাজীপুর সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. নাসির মৃধা (৩০), মো. মারুফ হাসান (২৪), মো. জাহিদুল ইসলাম রসুল (২২), মো. আশিকুর রহমান আশিক (২৭), মো. কাউসার হোসেন (২৩), মো. রুবেল হোসেন (২৫), মো. আশিকুল হক (২৫), মো. আকরাম হোসেন রিপন (২৬) ও মো. মুরাদ হাসান (২৫)।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন