২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ । ৯:৫৯ সকাল

জাতীয় মানবাধিকার কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ এ পদে নিয়োগ পেয়েছেন। ‘জাতীয় মানবাধিকার আইন, ২০০৯’ এর বিধান অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়।

বুহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কামাল উদ্দিনকে চেয়ার‌ম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

একই সঙ্গে মানবাধিকার কমিশনের একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

জারি করা প্রজ্ঞাপনে কামাল উদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনে থাকাকালীন বাংলাদেশের সুপ্রিল কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেন জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছে সাবেক সচিব সেলিম রেজা। তাকেও মানবাধিকার কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন বলে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সেলিম রেজা কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

একইসঙ্গে মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে পাঁচ বিশিষ্ট জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম, খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

তারা কমিশনের অবৈতনিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন