২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ । ১০:১৭ সকাল

মাগুরা সদর উপজেলায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিন জন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ র‍্যাব-৬ এর টহল দল ভোরে একটি পিকআপভ্যানকে চেকপোস্টে থামার সিগনাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপের চালক সিগনাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকেন। এ সময় র‍্যাবের টহল দল পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই র‍্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র‍্যাবের দুই সদস্য।

মাগুরার রামনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী জানান, হাসপাতালে নেওয়ার পর র‍্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র‍্যাবের অন্য সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন