২৪ ঘন্টা নিউজ
শনিবার ১০ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা দেখার সময় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ । ১০:৩৭ সকাল

বা‌গেরহা‌টে মো‌রেলগ‌ঞ্জে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় ছুরিকাঘা‌তে টুটুল হাওলাদার(১৭) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (৯ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী এলাকায় এই ঘটনা ঘ‌টে। নিহত টুটুল গুলিশাখালী গ্রা‌মের আব্দুল বারেক হাওলাদারের ছে‌লে এবং ব্রা‌জি‌লের সমর্থক ছি‌লেন।

মো‌রেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মো. সাইদুর রহমান এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, গু‌লিশাখালী এলাকায় এক‌টি দোকা‌নে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা চল‌ছিল। এ সময় একই এলাকার আলমগীর সমাদ্দা‌রের ছে‌লে বাকপ্রতিবন্ধী রু‌বেলের (২৮) সঙ্গে তার কথা কাটাকা‌টি হয়। এই দুই জ‌নের সঙ্গে পূর্বশত্রুতাও ছিল। রু‌বেল প্রথ‌মে লা‌ঠি প‌রে ছু‌রি দি‌য়েও তা‌কে আঘাত ক‌রে। পরে গুরুতর আহত টুটুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা টুটুলকে মৃত ঘোষণা করেন। পু‌লিশ নিহ‌তের মর‌দেহ উদ্ধার এবং ঘাতককে আটকের জন্য অভিযান শুরু ক‌রে‌ছে ব‌লে জানান ওসি।

স্থানীয়রা জানান, নিহত টুটুল ব্রা‌জি‌লের সমর্থক ছি‌লেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন