২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ । ১০:৫০ সকাল

ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন