২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ । ৪:০৭ বিকাল

২০২২ সালে ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম অবস্থানে আছেন।

গত বছর একই তালিকার ৪৩তম স্থানে ছিলেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।

টানা তৃতীয় মেয়াদে চতুর্থবারের মতো শেখ হাসিনা জয়ী হয়েছেন; তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করেছে।

চূড়ান্ত মেয়াদে প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা এবং সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে ফোকাস করার পরিকল্পনা করেছেন।

এ বছর ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপরেই আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন