২৪ ঘন্টা নিউজ
রবিবার ১১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আনোয়ারা ভূমি বিরোধের জেরে বসতঘরে হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ । ৪:২৩ বিকাল

চট্টগ্রামের আনোয়ারায় ভূমি বিরোধের জেরে বসতঘরে হামলা ও মারধরের ঘটনার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার খানবাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় আহত রিমা আকতার তিনজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হল স্থানীয় মহিউদ্দিন, নুরুদ্দিন ও হৃদয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতের স্বামী মো. আজমীর খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতে গরে এসে আমার স্ত্রী ও আমার ওপর হামলা করে ঘরের আসবাপত্র ভাঙচুর করেছে । ঘটনার পর আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছি।

ভূমি বিরোধের বিষয়টি অস্বীকার করে এহসান খান বলেন, বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে একটু কথাকাটাকাটি হয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করছি।

আনোয়ারা থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দু’পক্ষকে সোমবার থানা আসতে বলা হয়েছে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন