২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে পাহাড় কাঁটার দায়ে অর্থদন্ড : এস্কেভেটর ও চালক আটক

স্কেভেটর জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ । ৬:৫০ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবাল টিলা এলাকায় পাহাড় কাঁটার দায়ে র‍্যাব আরপি লিমিটেডের স্বত্বাধিকারী ফখরুল আমিন ভূঁইয়াকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয় এবং এস্কেভেটর চালককে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ক ধারা লঙ্ঘন করায় এক টাকা লক্ষ অর্থদণ্ড করা হয়। সাথে মাটি কাঁটার এস্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও স্কেভেটর চালককে আটক করা হয়েছে বলে জানান ইউএনও।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন