২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রামগড়ে বিজিবি’র তিনটি অভিযানে ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ । ১১:৫৫ রাত

ফটিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক তিনটি অভিযানে ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। রবিবার রাতের বিভিন্ন সময়ে ব্যাটালিয়ন অধীনস্থ ভুজপুর থানার নলুয়াটিলা নামক স্থান হতে ৩৫ বোতল, জোরারগঞ্জ থানার বৈদ্য গেরামারা নামক স্থান হতে ২৮ বোতল এবং ভূজপুর থানার সিকদারখিল নামক স্থান হতে ৪০ বোতল সহ মোট ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি টহলদল।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ স্ব-স্ব থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, বিজিবি’র নিয়মিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন