২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আগামী ৩১ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ । ২:৩৪ দুপুর

আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১২ ডিসেম্বর (সোমবার) নির্বাচনী কমিটির সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনী কমিটির কমিশনার ওমর কায়সার। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনী কমিটির সদস্য মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।

আগামী দুই বছরের জন্য সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্যের চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৮ ডিসেম্বর বিকেল ৩ টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন