২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৫ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪১ হিজরি

জাতির কাছে ক্ষমা চাইতে মুক্তিযুদ্ধমন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ । ৮:১১ রাত

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করায় দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশের সকল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত হানা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অসন্মান করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন