চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আলমগীর (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করে তাকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক কারবারির কাছ থেকে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সৈয়দ সারেং বাড়ির ফখরুল ইসলামের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার গাছবাড়িয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাসী বাস দাঁড় করিয়ে তল্লাসী চালানো হয়। এসময় আলমগীর নামে এক যাত্রীকে আটক করে তার কাছ থেকে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং ১০) দায়ের করে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ । ৭:২৭ রাত