২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

যুব মহিলা লীগের সম্মেলন আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ । ১০:৩৭ সকাল

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ (বৃহস্পতিবার)।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারবো।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন