২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ । ৩:১৪ বিকাল

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এখন নতুন কমিটি করতে যাচ্ছি।’

যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে?’ তখন উপস্থিত যুব মহিলা লীগের নেতারা হাত তুলে সমর্থন জানান।

তখন ওবায়দুল কাদের মাইকে ঘোষণা দেন, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

এর আগে আলেয়া সারোয়ার ডেইজী সংগঠনটির সহসভাপতি এবং শারমিন সুলতানা লিলি সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন