রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর এলাকায় ৪০ শতক জমিতে নির্মাণ করা হয়েছে সৎসঙ্গ বিহার কমপ্লেক্স ভবন। পশ্চিম সুলতানপুর এলাকায় নব নির্মিত সৎসঙ্গ বিহার কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সৎসঙ্গ বিহার কমপ্লেক্স ভবন পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, রাউজান পৌরসভার কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, সৎসঙ্গ বিহার পরিচালনা কামিটির আহবায়ক পিযুষ পালিত, সাধারন সম্পাদক ডাঃ তরুন কান্তি কান্তি শংকর।
আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর নব নির্মিত সৎসঙ্গ বিহার কমপ্লেক্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সৎসঙ্গ বিহার কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন ড.শ্রী অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী। সৎসঙ্গ বিহার কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে সৎসঙ্গ বিহার কমপ্লেক্স ভবন এলাকায় সাজ সাজ রব পড়েছে ।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ । ৮:০০ রাত