২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আনোয়ারায় গৃহবধূকে মারধর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ । ৮:২৬ রাত

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরের মধ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় আলকুমা বেগম (২৭) নামে এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে ভাসুর ও দেবরের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা থানায় ভাসুর আমির আহমদ (৪০) ও দেবর মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মো. নবী হোসেনের স্ত্রী আলকুমা বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার ভাসুর আমির আহমদ (৪০) ও দেবর মো. দেলোয়ার হোসেন কয়েকজন মাদকসেবী নিয়ে মাদক সেবন ও বিক্রির করার সময় গৃহবধু আলকুমা বেগম প্রতিবাদ করায় তাকে মারধর করে আহত করে।

অভিযোগকারী আলকু‘মা বেগম জানান, ঘরের মধ্যে আমার ভাসুর ও দেবর মিলে কয়েক মাস ধরে এলাকার মাদকসেবীদের নিয়ে মাদক সেবন এবং বেচাকেনা করে আসছে। আমার স্বামী জীবিকা নির্বাহের জন্য শহরের অবস্থান করার কারণে ঘরের মধ্যে ছেলে সন্তান নিয়ে আমি একা থাকি। এসব আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করে তারা। ঘটনাটি আমার স্বামীকে জানালে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

আলকুমা বেগমের স্বামী মো. নবী হোসেন জানান, আমার মার পেটের ভাই এরা। তাদের অপকর্মের বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলে না। আমার স্ত্রী সন্তানের নিরাপত্তার কথা ভেবে আমি মঙ্গলবার অভিযোগ নিয়ে ইউএনও মহোদয়ের দরবারের যায়। উনি আমাকে থানায় অভিযোগ দায়ের করতে বলেন তাদের বিরুদ্ধে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এক গৃহবধু ভাসুর ও দেবরের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন থানায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন