২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বিজয় দিবসে রাউজানে ৬৯টি সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ । ৮:১৬ রাত

চট্টগ্রামের রাউজান পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবসে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের ঘোষণা অনুযায়ী হত দরিদ্র পরিবারের মাঝে ৬৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে রাউজান পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, শওকত হাসান, আজাদ হোসেন, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র-৩ নাছিমা আকতার, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা।
পরে পৌরসভার দৃষ্টিনন্দন তোড়ন উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন