২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজানে শফি-মনোয়ারা ট্রাস্টের চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক রোগী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ । ৮:২০ রাত

চট্টগ্রামের রাউজানে মানবতামূলক সংগঠন শফি-মনোয়ারা ট্রাস্টের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী। গতকাল ১৭ ডিসেম্বর শনিবার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া মজিদাপাড়া বানু পিতার বাড়িতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুলের সভাপতিত্বে ও ট্রাস্টের পৃষ্ঠপোষক এডভোকেট পেয়ারুল ইসলাম পেয়ারুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফি-মনোয়ারা ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ডা. মোহাম্মদ মোকতার হোসেন, পৃষ্ঠপোষক উপসচিব রবিউল হাসান, ডা. সৈয়দ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, আলহাজ্ব বশির উদ্দিন খান, সুমন দে, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সালাম, আজম খান, আব্দুল মালেক, মঞ্জুর মোর্শেদ খসরু, জামাল উদ্দিন, আকতার হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, অজিত বিশ্বাস, ইউপি সদস্য জামাল উদ্দিন, আবু তৈয়ব, আব্দুল্লাহ আল মাসুদ, জানে আলম দুলাল, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন।

দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প কর্মসূচিতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পাঁচ শতাধিক নারী—পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন