২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস’র গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৬:৪৪ সন্ধ্যা

পার্বত্য খাগড়াছড়ি রামগড় উপজেলায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ প্রেক্ষিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) রামগড় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।

এসময় চট্টগ্রাম তথ্য কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক সিনিয়র তথ্য কর্মকর্তা মারুফা রহমান ঈমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ—প্রধান তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবির, পৌর মেয়র রফিকুল আলম কামাল, থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো মিজানুর রহমান, রামগড় উপজেলার সহকারি তথ্য কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মফিজুর রহমান।

সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন, সফলতা এবং প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ কার্যক্রম তুলে ধরেন রামগড় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও উপকারভোগী সহ উপজেলার কর্মকর্তাবৃন্দ সরকারের দশটি বিশেষ উদ্যোগের বিষয়ে মতামত প্রকাশ করেন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। এ দশ উদ্যোগ প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তা চেতনার ফসল। দশ উদ্যোগ সমতল ও পাহাড়ে একইভাবে মানুষের কাছে মর্যদাশীল জীবন যাপনের মূলমন্ত্র হিসেবে দেখা দিয়েছে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর এ দশ উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। দশ উদ্যোগ এখন পৃথিবীর অন্যান্য দেশে চর্চিত হচ্ছে। এমনকি আন্তর্জাতিকভাবে বাস্তবায়িত এসডিজির বিভিন্ন লক্ষ্যের মধ্যে দশ উদ্যোগ অন্তর্ভুক্ত হয়েছে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন