২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চন্দনাইশে ভুয়া কবিরাজ অনিমা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৬:৫৭ সন্ধ্যা

চট্টগ্রামের চন্দনাইশে কবিরাজি চিকিৎসার নাম করে প্রতারণার অভিযোগে অনিমা দাস নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড দাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ওই এলাকার সুনীল দাস এর স্ত্রী অনিমা দাস ৩৫ বছর ধরে ঝাড়ফুঁকের চিকিৎসা করে আসছে। আজ বিকেলে স্থানীয় কিছু মানুষ তার কাছে চিকিৎসার জন্য গেলে তার আসন ঘরের এক কোনায় কোরআন শরীফটি দেখতে পেয়ে গোপনে ভিডিও করে। পরে ওই ভিডিও স্থানীয় লোকজন দেখতে পেয়ে অনিমা দাসের বাড়ির সামনে জমায়েত হতে থাকে। পরে তারা সেখান থেকে প্রতিবাদ মিছিল করে। মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথমে ওই নারীকে হেফাজতে নিয়ে কোরআন শরীফটি উদ্ধার করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপর ওই নারীকে হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় আজ তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন