২৪ ঘন্টা নিউজ
বুধবার ২১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউপিতে ৫ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ । ৩:৩৩ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ইউনিয়ন পরিষদে বিভিন্ন ওয়ার্ডের ৫শত দুস্থ অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোতালেব, ইউপি সদস্য সফিউল আলম, কামরুল আলম, নাজমুল হোসেন, কোহিনুর মাহবুব, আ.লীগ নেতা আ্বদুর বারেক সওদাগর, আবু তাহের, উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী আদিল, ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন