ডিগ্রি বিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা প্রদান করার অপরাধে ভুয়া ডাক্তার আবদুল হালিমকে আটক করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
গত মঙ্গলবার ২০ ডিসেম্বর রাতে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এসময় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আটককৃত হালিম উপজেলা লালিয়ারহাট মাঝির পাড়া মিস্ত্রী ঘাটা এলাকার মৃত মকবুল আহমদের পুত্র।
সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসেবাদে ডিগ্রি বিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা প্রদান করার কথা স্বীকার করে। সে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেন এবং পরে আধ্যাত্মিকভাবে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানেন। তিনি জানান, তিনি নাকের পলিপ ও আচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তুলতে পারেন।
এ বিষয়ে ইউএনও শাহিদুল আলম জানান, ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়, পরে সত্যতা পাওয়ায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ মোতাবেক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। পাশাপাশি তার চেম্বারটি বন্ধ করে ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আফসার’কে মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইহাব সহযোগিতা করেন।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ । ৬:৫০ সন্ধ্যা