২৪ ঘন্টা নিউজ
বুধবার ২১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ড গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বেলাল স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ । ৮:৫৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: হাসান গোমস্তা পাড়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত সীতাকুণ্ড গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুববার বিকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলা খেলায় অংশ নেয় বেলাল স্মৃতি ফুটবল একাদশ সীতাকুণ্ড বনাম সালমা স্টিল নোয়াখালী একাদশ।

মাসব্যাপী এ টুর্ণামেন্টে মোট ৩২ দল অংশ নেয়। খেলায় চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ রায়হান আহমদ রোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, নাজীম উদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কাউন্সিল দিদারুল আলম এ্যাপোলো, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউছুফ শাহ, বীর মুক্তিযোদ্ধা কাসেম ওয়াহিদীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

খেলা নির্ধারিত সময়ে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে সালমা স্টিল নোয়াখালী একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হন বেলাল স্নৃতি ফুটবল একাদশ সীতাকুণ্ড।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন