২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ । ১২:২৬ দুপুর

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এর আগে সকালে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নৌ বাহিনীর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আজ বিকালেই ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০২০/এ ব্যাচের ৩৭ জন মিডশিপম্যান এবং ২০২২/বি ব্যাচের ৬ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৪৩ জন নবীন কর্মকর্তাকে কমিশন প্রদান করা হবে। এদের মধ্যে ৯ জন মহিলা এবং ২ জন প্যালেস্টাইনের কর্মকর্তা রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন