২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পটিয়ায় দৈনিক সময়ের কাগজের পক্ষ থেকে ফ্যান বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ । ৫:৪২ সন্ধ্যা

চট্টগ্রামের পটিয়ায় ৫টি মাদ্রাসায় ১০ টি সিলিং ফ্যান বিতরণ করেন দৈনিক সময়ের কাগজের পটিয়া ও চন্দনাইশ প্রতিনিধি এম হেলাল উদ্দিন নিরব।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মাদ্রাসার অফিসে উপহার হিসেবে সিলিং ফ্যান গুলো মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং মাদ্রাসাকে একটি আধুনিক মানসম্মত যুগোপযোগী মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থী সহ পরীক্ষার্থীদের গরমে যাতে কষ্ট করতে না হয় প্রতিকার হিসেবে জাতীয় দৈনিক সময়ের কাগজের পক্ষ থেকে কানযুল ঈমান হিফযুল কুরআন মডেল মাদ্রাসা সহ মোট পাঁচটি মডেল মাদ্রাসায় উপহার হিসেবে ১০ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

মাদ্রাসা গুলো হলো : কানযুল ঈমান হিফযুল কুরআন মডেল মাদ্রাসা, আবু বক্কর সিদিক দাখিল মাদ্রাসা, রশিদিয়া সুন্নীয়া মাদ্রাসা, জামেয়াতুল মদিনা মডেল মাদ্রাসা ও দক্ষিণ ধোপাছড়ি সুন্নীয়া মাদ্রাসা প্রমুখ।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন