২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

নগরীতে সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ । ৫:৪৩ সন্ধ্যা

চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় এলাকায় ‘সুবর্ণা আবাসিক এলাকা কল্যাণ সমিতি’র ১৮ তম বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বিকেলে নগরীর মেহেদীবাগস্থ হাইটসট এপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচ তলায় সমিতির সভাপতি আলহাজ্জ্ব মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আজীজুল হকের পরিচালনায় এ সভা ও নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সাধারণ সম্পাদক আজীজুল হক বিগত বছরের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অর্থ সম্পাদক জাহিদ বিন রহিম বিগত বছরের অডিট পাঠ করেন, যাহা সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।

এসময় নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণার মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দেন কমিটির সাবেক অর্থ সম্পাদক, কমিটির বর্তমান সাধারণ সম্পাদক জাহিদ বিন রহিম।

নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি আলহাজ্জ্ব মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ্ব আনোয়ার আজীম, সহ-সভাপতি আলহাজ্জ্ব নুর চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ বিন রহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম (মাইকেল), কার্য নির্বাহী সদস্য, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ার, ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ খাঁন, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ সোয়েবুর ইসলাম।

এসময় সাধারণ সভায় নব নির্বাচিত কমিটিকে বিপুল ভাবে অভিনন্দন জানানো হয়। এতে আবাসিক এলাকার পক্ষে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন