২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

ইউক্রেন নিয়ে সমঝোতা করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

বরিস জনসনের ‘নারীবাদী তত্ত্ব’ খণ্ডন করলেন পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ । ৭:২০ রাত

ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা করার জন্য সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মদদদাতারা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে। রোববার বড়দিন উপলক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমঝোতার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। সমঝোতার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে।’ খবর আল-জাজিরার

তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থের সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে, সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে, তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন