২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারা চোলাই মদ সহ ৪ জন আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ৩:৪৪ বিকাল

চট্টগ্রামের আনোয়ারায় ১০০ লিটার চোলাই মদ সহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার (২৫ ডিসেম্বর) উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে আনোয়ারা থানার এসআই মাহবুব আলম সহ পুলিশ সদস্যদের নেতৃত্বে ওই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মৃত আহমেদ শরীফের ছেলে মো. মিজান (৩৬), অনীল কান্তি নাথের ছেলে মিশন কান্তি নাথ (৩৫), মৃত আহমদ ছাফার ছেলে জানে আলম (৪০), মো. আলমগীরের ছেলে আজাদ হোসেন সুমন (৩২)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, গোপন সংবাদ ভিত্তিতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে ১০০ লিটার চোলাই মদ সহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন