২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় ইটভাটা গুড়িয়ে দিল জেলা প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ৫:০২ সন্ধ্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স ব্যাতিত সনাতনী পদ্ধতিতে ইট পুড়ানোর অপরাধে এক ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ(২৬ ডিসেম্বর)সোমবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নে মিঠার দোকান এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনসুত্রে জানাযায়, উপজেলার ছদাহা ইউনিয়নে মিঠার দোকান এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পুড়ানো লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে সনাতন পদ্ধতিতে চিমনি দ্বারা ইট পুড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে এমটিএম নামে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
উক্ত অভিযান পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক  নুর হাসান সজীব।
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার এসআই সামছুদৌহা, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/জেআর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন