কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এসডিএফ পাবলিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া (ইসলামাবাদ) এলাকায় এসডিএফ পাবলিক স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষাক আব্দুচ ছালাম সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৬ডিসেম্বর ) সকাল ১১ টায় উক্ত স্কুলে ৮ শ্রেণির শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন অতিথিবৃন্দ নিয়ে দোয়ার মাহফিলে সকলের জন্য দোয়া করা হয়।
প্রধান শিক্ষাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম উজানটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিক উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থির ছিলেন- অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপদেষ্টা ড. মঈন উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জাফর আহমদ, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মঞ্জুর আলম, অত্র স্কুলের পরিচালনা কমিটির সদস্য কামরুন আজম জোসেফ, উপদেষ্টা শহিদুল ইসলাম ও অবিভাবক মো. নাছির উদ্দীন সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ৫:৪৫ সন্ধ্যা