২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

বাবুনগর ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ । ৬:৪৭ সন্ধ্যা

মাদার্শা বাবুনগর মক্কারবাড়ী ঐতিহ্যবাহী মাদ্রাসা ইয়াছিন মক্কী আল-কাছেমিয়্যাহ্ হেফজখানা এতিমখানা ও আল্লামা নুরুল হুদা (রহ.) স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে আগামী ২১ জানুয়ারী ৬ষ্ঠ ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষে গত ২৬ ডিসেম্বর সন্ধায় ইয়াছিন মক্কী মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ ইসাহাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা কায়সারুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন মনু, মাদার্শা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল কবির, নুরু আহমদ কালু, মোহাম্মদ হানিফ, আহমদ মিয়া, কামাল উদ্দিনসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং সামাজিক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
আগামী ২১ জানুয়ারি ২০২৩ ইংরেজি তারিখে ৬ষ্ঠ ইসলামী ইসলামী মহাসম্মেলন সফল করতে সম্মেলনের আহ্বায়ক সাতকানিয়া লোহাগাড়ার এমপি প্রফেসর ড আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী’র পরামর্শে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি থাকার সদয় সম্মতি জানিয়েছেন হাটহাজারী দারুল মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া সাহেব দা:বা: ও পটিয়া জামিয়া ইসলামিয়া, চট্টগ্রাম এর মুহতামিম আল্লামা ওবাইদুল্লাহ হামযা সাহেব দা:বা:।
ইসলামী মহাসম্মেলনে বক্তা থাকবেন আল্লামা শায়েখ আহমুদুল্লাহ সাহেব, ঢাকা, আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী, কুয়াকাটা, আল্লামা ড. আ.ফ. ম. খালিদ হোসাইন, চট্টগ্রাম ও আল্লামা মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পযার্য়ক্রমে মাওলানা ছরওয়ার কামাল আজিজী, হাফেজ মাওলানা খোবাইব বিন তৈয়ব, মাওলানা আবুল হাছান সাহেব ও ড আবুল আলা মুহাম্মদ হোসামুদ্দিন সাহেব।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন