২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

চুয়েটের সাথে বিডিরেন’র চুক্তি স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ । ৬:৫২ সন্ধ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কউমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর সাথে ‘ক্যাম্পাস নেটওয়ার্ক মেইনটেন্স সার্ভিস’ শীর্ষক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিলনায়তনে উক্ত চুক্তি স্বাক্ষর হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত।

এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব ও লিগ্যাল অ্যান্ড এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জনাব এসএম মোখতারুল মোস্তফা এবং বিডিরেনের পক্ষে ডাটা সেন্টারের ম্যানেজার খোন্দকার রাশেদুল আরেফীন স্বাক্ষর করেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন