২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

বাংলাদেশের অহংকারের পালক মেট্রোরেল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ । ২:১৩ দুপুর

মেট্রোরেলকে বাংলাদেশের জনগণের মাথার মুকুটে ‘অহংকারের পালক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এটা হচ্ছে এমআরটি লাইন সিক্স।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, একটু আগেই মেট্রোরেলের উদ্বোধন করছি। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিয়েছিলেন জনগণ। এজন্য সবাইকে শুভেচ্ছা।

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন