২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ । ৬:০৯ সন্ধ্যা

চট্টগ্রামের হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। গত মঙ্গলবার (২৭ডিসেম্বর) রাতে উপজেলার মার্দাসা ইউনিয়নের আকবরীয়া স্কুল এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদেরের নেতৃত্বে বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলু এসআরটিবিডি সহযোগিতায় সারে ৩ ফুট দৈর্ঘ্যের এবং সারে ৩ কেজি ওজনের বনবিড়ালটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে বন বিভাগের আওতায়ধীন এলাকায় অবমুক্ত করা হয়।

এসময় অফিস সহঃআশুতোষ দাশ, এফজি মো. শাহজালাল মিয়া এফজি মিলন মন্ডলসহ ডাবলু এসআরটিবিডির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন