২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

সেরা করদাতা নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সাবেক সভাপতি নাছির উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ । ১১:৫৫ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম আয়কর বিভাগের উদ্যোগে ২০২১-২০২২ কর বর্ষে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর তরুন ক্যাটাগরীতে দীর্ঘ মেয়াদী সেরা করদাতা নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ডের পৌর বাজার কমিটির সাবেক সভাপতি ও দুর্নীতি দমন কমিশন সীতাকুণ্ড উপজেলার সহ-সভাপতি ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন ভুঁইয়া।

বুধবার (২৮ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মিজ সফিনা জাহান এর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি ছিলেন।

নাছির উদ্দিন ভুঁইয়া পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়ন চাইলে প্রত্যেকের অবস্থান থেকে কর আদায়ের বিকল্প নেই। এটি প্রত্যেকের উপর রাষ্ট্রের হক। একজন সৎ ব্যবসায়ী হিসেবে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে আরো অনুপ্রানীত করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন