২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৫ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

প্রথম দিনে মেট্রোরেলে ভ্রমণ করেছে ৩ হাজার ৮৫৭ যাত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ । ৪:১৯ বিকাল

সাধারণ যাত্রী নিয়ে ঢাকায় মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী এতে ভ্রমণ করেছেন। সকাল ৮টা থেকে চালু হয়ে দুপুর ১২টায় বন্ধ হবার আগ পর্যন্ত এই যাত্রীরা মেট্রোরেলসেবা পরিসেবা গ্রহণ করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণোমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা।

তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।

এদিকে খুচরা বা ভাংতি টাকা না থাকায় টিকিট বিক্রীর ভেন্ডীং মেশিনেও দেখা দেয় জটিলতা।

তবে এসবের মাঝেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে মেট্রো রেলে চলার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন