২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ । ৪:২৭ বিকাল

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আগামীকাল (১ জানুয়ারি) রোববার বিকাল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন