২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২ সফর ১৪৪১ হিজরি

রাজধানীর ৮ থানায় ওসি পদে বদলি

dmp
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ । ৪:২৭ বিকাল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি সদর দফতরের এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানায়, কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানায়, শ্যামপুর থানার ওসি মিজানুর রহমানকে কোতয়ালী থানায় এবং উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে বদলি করা হয়েছে।

এছাড়া বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার অফিসার ইনচার্জ, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ, বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

আরো:: পুলিশ পরিদর্শক সাইফের বিরুদ্ধে হুইপের মামলা, সাময়িক বহিস্কার

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন